আগরতলা, ১২ নভেম্বর ।। ত্রিপুরায় নারী নির্যাতন, নারী অত্যাচার নিয়ে সেচ্চার প্রতিবাদ হচ্ছে প্রাত্যহিকভাবে, রাজনৈতিক ভাবে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ঢেউ প্লাবিত গোটা রাজ্যে। সেই রাজ্যেই প্রকাশ্য রাজপথে চন্দ্রপুর কালী বাড়ীতে তালিবানী কায়দায় মহিলার উপর বর্বর অত্যাচারের পর এবার শ্লিলতাহানীর অভিযোগ উঠল এক জনৈক যুবকের বিরুদ্ধে। বুধবার মোহনপুর থেকে আগরতলাগামী একটি যাত্রিবাহী চলন্ত বাসে এক মহিলার শ্লিলতাহানীর অভিযোগ পাওয়া যায়। জানাযায়, চলন্ত বাসটি গুরখাবস্তি তলাকায় আসা মাত্র ঐ মহিলার শ্লিলতাহানী করে এক যুবক । সঙ্গে সঙ্গেই বাস থামিয়ে কর্তব্যরত ট্রাফিকের কাছে জানায় মেয়েটি পরে খবর দেওয়া হয় থানায়।
