আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ অতি সম্প্রতি রাজ্য তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়কের ভোল পাল্টাতেই রাজধানীর তুলসীবতী স্কুলের সামনে বিধায়ক আশিষ কুমার সাহার জমিতে গড়ে উঠা তৃণমূল কংগ্রেস ভবনের কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়া হল। গত বছরের ৯ই আগষ্ট রাজধানীর আস্তাবল ময়দানে জনসভায় রাজ্যের ৬ বিধায়কে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রীমো মততা ব্যানার্জী ত্রিপুরা থেকে সি পি আই (এম) কে উৎখাতের ঘোষণা দিয়েছিলেন। বছর না ঘুরতেই তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক তৃণমূল থেকে পদত্যাগ করেন। গত ৬ই জুলাই গুয়াহাটিতে স্পষ্ট হয়েছিল তাঁদের বিজেপি’তে যোগ দেওয়ার কথা। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও তা সম্পন্ন হয়নি। সোমবার তৃণমূল কংগ্রেস ভবনের কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ড, মমতার ব্যানার্জীর ছবি সহ তৃণমূলের যাবতীয় চিহ্ন সরিয়ে ফেলা হয়েছে।তৃণমূল ভবনের সামনে থেকে সরিয়ে ফেলা হল মমতার ছবি, সাইনবোর্ড
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ অতি সম্প্রতি রাজ্য তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়কের ভোল পাল্টাতেই রাজধানীর তুলসীবতী স্কুলের সামনে বিধায়ক আশিষ কুমার সাহার জমিতে গড়ে উঠা তৃণমূল কংগ্রেস ভবনের কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়া হল। গত বছরের ৯ই আগষ্ট রাজধানীর আস্তাবল ময়দানে জনসভায় রাজ্যের ৬ বিধায়কে সঙ্গে নিয়ে তৃণমূল সুপ্রীমো মততা ব্যানার্জী ত্রিপুরা থেকে সি পি আই (এম) কে উৎখাতের ঘোষণা দিয়েছিলেন। বছর না ঘুরতেই তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক তৃণমূল থেকে পদত্যাগ করেন। গত ৬ই জুলাই গুয়াহাটিতে স্পষ্ট হয়েছিল তাঁদের বিজেপি’তে যোগ দেওয়ার কথা। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও তা সম্পন্ন হয়নি। সোমবার তৃণমূল কংগ্রেস ভবনের কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ড, মমতার ব্যানার্জীর ছবি সহ তৃণমূলের যাবতীয় চিহ্ন সরিয়ে ফেলা হয়েছে।