আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আকর্ষণীয় অফার দিতে চলেছে রাজ্যের স্বনামধন্য একটি স্বর্ণ প্রতিষ্ঠান ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’। রবিবার আগরতলাস্থিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-র শোরুমে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে প্রতিষ্ঠানের অন্যতম ডিরেক্টার রূপক সাহা জানান, ২৪শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ডিভাইন সেলিটেয়ার্সের পক্ষে প্রাক অক্ষয় তৃতীয়ার অফার চলবে এবং আগামী ১লা মে থেকে ৮ই মে পর্যন্ত চলবে ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-র অক্ষয় তৃতীয়া অফার। তিনি জানান, এই অফার আগরতলা, খোয়াই, ধর্মনগর, উদয়পুর এবং কোলকাতা শোরুমে চলবে। শ্রী সাহা জানান, এই সময় প্রতিটি কেনাকাটায় থাকবে গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার। পাশাপাশি থাকবে সোনার গয়নার মজুরীতে ২০ শতাংশ ছাড়, হিরের মজুরীতে ৫০ শতাংশ ছাড় এবং গ্রহ রত্নের উপর ১৫ শতাংশ ছাড়। এছারাও প্রতিটি লাকি ড্র’য়ে গোল্ড কয়েন এবং মেগা ড্র’য়ে থাকছে হিরের নেকলেস। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভাইন সেলিটেয়ার্সের জেনারেল ম্যানেজার প্রেমজিৎ সেনগুপ্ত।‘শ্যাম সুন্দরে’ অক্ষয় তৃতীয়া অফার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আকর্ষণীয় অফার দিতে চলেছে রাজ্যের স্বনামধন্য একটি স্বর্ণ প্রতিষ্ঠান ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’। রবিবার আগরতলাস্থিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-র শোরুমে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে প্রতিষ্ঠানের অন্যতম ডিরেক্টার রূপক সাহা জানান, ২৪শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ডিভাইন সেলিটেয়ার্সের পক্ষে প্রাক অক্ষয় তৃতীয়ার অফার চলবে এবং আগামী ১লা মে থেকে ৮ই মে পর্যন্ত চলবে ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-র অক্ষয় তৃতীয়া অফার। তিনি জানান, এই অফার আগরতলা, খোয়াই, ধর্মনগর, উদয়পুর এবং কোলকাতা শোরুমে চলবে। শ্রী সাহা জানান, এই সময় প্রতিটি কেনাকাটায় থাকবে গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার। পাশাপাশি থাকবে সোনার গয়নার মজুরীতে ২০ শতাংশ ছাড়, হিরের মজুরীতে ৫০ শতাংশ ছাড় এবং গ্রহ রত্নের উপর ১৫ শতাংশ ছাড়। এছারাও প্রতিটি লাকি ড্র’য়ে গোল্ড কয়েন এবং মেগা ড্র’য়ে থাকছে হিরের নেকলেস। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভাইন সেলিটেয়ার্সের জেনারেল ম্যানেজার প্রেমজিৎ সেনগুপ্ত।