৩১তম বর্ষ অতিক্রম করলো ‘স্কুল অব সায়েন্স’

sosআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷৷ ৩১তম বর্ষ অতিক্রম করলো রাজ্যের স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘স্কুল অব সায়েন্স’। সোমবার ছিল রাজধানীর শ্যামলীবাজারস্থিত স্কুল অব সায়েন্সের ৩১তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় মনোজ্ঞ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা, সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য, ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-র অন্যতম ডিরেক্টার রূপক সাহা, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, টি পি এস সি-র প্রাক্তন চেয়ারম্যান মানস দেববর্মা, অধ্যাপক সরোজ চৌধুরী, স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্কুল অব সায়েন্সে পাঠরত প্রায় ২৭ জন পড়ুয়াকে বিনামূল্যে টেট পরীক্ষার বই প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্কুল অব সায়েন্সের আগামীদিনের সাফল্য কামনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*