বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৩ এপ্রিল ৷। বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনা সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত সোনামুড়া মনারচক এলাকয়। বাইকের নম্বর TR 07 C 4569।
জানা যায়, উদ্ধারকৃত যুবকের নাম লক্ষণ দেবনাথ (২৬)। জানা যায়, ঐ যুবকের বাড়ি সোনামুড়া দুর্লভ নারায়ণ এলাকায়। পেশায় সে একজন রাজমিস্ত্রি। জানা যায়, ওই যুবক সোনামুড়া শহরে একটি বাসা ভাড়া নেয়। দীর্ঘদিন ধরে এই বাসাবাড়ি থেকে বিভিন্ন জায়গায় কাজ করে। জানা যায়, শুক্রবার রাত আটটার পর বাড়িতে ফোন করে কোথাও এক জায়গায় হাডুডু খেলায় যাওয়ার কথা বলে। কিন্তু তার পর শনিবার সকালে বাইক সহ তার মৃতদেহ উদ্ধার হয় একটি নির্জন জমির পাশে। এটি দুর্ঘটনা না খুন, এই নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*