চতুর্মুখী লড়াইয়ে বাড়ি বাড়ি প্রচার অভিযানে শাসক বিরোধী প্রার্থীরা

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ নভেম্বর || নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের ভোট যুদ্ধ। চতুর্মুখী লড়াইয়ে বিজয়ী হতে মরিয়া শাষক বিরোধী সবাই। প্রায় প্রতিদিনই কোন না কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন দলীয় প্রার্থীদের সমর্থনে।
সোমবার সোনামুড়া নগর পঞ্চায়েতের ১১নং ওয়ার্ডের সিপিআই(এম) মনোনীত প্রার্থী বীনা সরকারের সমর্থনে প্রচার চালান নেতা কর্মীরা। প্রচারে অংশ নেয় বাম নেতৃত্ব তথা বিধায়কদ্বয় শ্যামল চক্রবর্তী এবং সহীদ চৌধুরী। এদিন বাড়ি বাড়ি প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান নেতৃত্বরা।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ৫নং ওয়ার্ডের প্রার্থী জবা দের সমর্থনে কর্মী সমর্থকরা জবা দেকে সঙ্গে নিয়ে ৫নং ওয়ার্ডে সকলের বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে জবা দেকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। এদিন বিজেপি প্রার্থী জবা দে প্রচুর সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি যান। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান প্রার্থী জবা দে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*