হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীকে সরকারি পরিষেবা পৌঁছে দিলো সাব রেজিষ্ট্রার প্রীতম সরকার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ এপ্রিল || বিগত দিনে সাব-রেজিষ্ট্রার অফিসে পরিষেবা পেতে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে। বর্তমানে নতুন সফটওয়্যার ব্যবহারের মধ্যদিয়ে কাজের গতি অনেকটা বেরেছে। অপরদিকে শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও ডিসিএম প্রীতম সরকার লোকজনদের পরিষেবা প্রদানে সর্বদা কাজ করে যাচ্ছে। এরইমধ্যে সাব-রেজিষ্ট্রার অফিসে একজন বিক্রেতার আবেদন জমা পরে যার বয়স ৭৫ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উনার নামে কমিশন ডিটের জন্য শান্তিরবাজার সাব-রেজিষ্ট্রার অফিসে একটি আবেদন জমা পরে। যার মধ্যে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকায় অফিসে যেতে পারেন নি। তাই এই বয়ষ্ক মহিলাকে পরিষেবা প্রদানে শান্তিরবাজার জেলা হাসপতালে ছুটে যান সাব-রেজিষ্ট্রার তথা ডিসিএম প্রীতম সরকার। তিনি জানান, শান্তিরবাজার মহকুমায় এই প্রথমবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন হাসপাতালে গিয়ে পরিষেবা প্রদান করা হচ্ছে। আগামীদিনেও সবকিছু বিচার বিবেচনা করে লোকজনদের এইভাবে পরিষেবা প্রদান করা হবে বলে জানান ডিসিএম প্রীতম সরকার। ডিসিএম’র পক্ষথেকে এইধরনের পরিষেবা পেয়ে বিক্রেতার পরিবারের লোকজনের ডি সি এম কে ধন্যবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*