আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল || ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’য় ভোক্তারা আগামী ৬ মাস বিনামূল্যে চাল পাবে। তারই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর ডুকলী বাজারস্থিত সরকারি ন্যায্যমূল্যের দোকানে সদর জেলা আরবান ওবিসি মোর্চার পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচি গহন করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সদর জেলা আরবান ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল উদয় ভাষ্কর চক্রবর্তী প্রমুখ।
