আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী || ৪২’তম আগরতলা বইমেলার শুভ উদ্বোধন হয় বুধবার। এদিন রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক বইমেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রাণী সরকার সহ অন্যান্যরা।
এদিন ৪২’তম বই মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর বইমেলার আয়োজন করার মূল উদ্দেশ্য হলো সকলের মধ্যে বই পড়ার উৎসাহ বৃদ্ধি করা। যাতে সকলের মধ্যে অভ্যেস তৈরি হয় বই পড়ার।
এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পরবর্তী সময় বইমেলা স্টল গুলি ঘুরে দেখে ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
