আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি শুক্রবার বিজেপি ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয়। এদিন রাজধানীর এন এস আর সি সি হলে আয়োজিত এই যোগা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, প্রদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার, এন এস আর সি সি’তে প্রশিক্ষণ নেওয়া ছাত্র-ছাত্রী সহ আরো অন্যান্যরা।
