আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || উত্তর-পূর্ব ভারতের অসম ও ত্রিপুরার কিছু অংশে সোমবার হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৩.৭ হিসেবে ধরা পড়েছে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। হালকা কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় প্রায়শই উত্তর-পূর্ব ভারতে মাঝেমধ্যেই এই ধরনের হালকা কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, তীব্রতা কম হওয়ায় বড় ধরনের বিপদের সম্ভাবনা নেই।
