বটতলা মহাশ্মশান ও প্রাচীন শিবমন্দির পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর || আগরতলা পুর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার বটতলা মহাশ্মশান ও ঐতিহ্যবাহী প্রাচীনতম শিবমন্দির পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। জনগণের স্বার্থে স্থানগুলিকে আরও উন্নত ও আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে এদিন নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড-এর সিইও ড. শৈলেশ কুমার যাদব, পৌরনিগম কমিশনার ডি.কে. চাকমা সহ পুরসভার একাধিক কর্পোরেটর এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা।
শ্মশান ও মন্দির পরিদর্শন উপলক্ষে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, স্থানীয় মানুষ যাতে আরও উন্নত ও সুষ্ঠু পরিষেবা পান, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। একইসঙ্গে শিবমন্দিরকে আরো সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন মেয়র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*