বলরাম দেবনাথ, বিলোনিয়া, ৩০ জানুয়ারি || বৃহস্পতিবার বিলোনিয়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে আয়োজিত হল বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting)। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ ও সোসাইটির সদস্যরা।
সভায় সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা, সদস্যদের স্বার্থরক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়ে বিস্তৃত ও গঠনমূলক আলোচনা হয়। বক্তারা সমবায় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের আর্থিক উন্নয়ন সম্ভব। পাশাপাশি স্বচ্ছতা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আধুনিক ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভা শেষে সোসাইটির সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
