মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় ৪,১০০ জন লাভার্থীর সহায়তা প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || ত্রিপুরার পৌরাণিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই রাজ্য বহুদিন ধরেই জাতি ও জনজাতির মিশ্র সংস্কৃতির ঐতিহ্য বহন করে আসছে। দীর্ঘদিন ধরে জনজাতিদের ভাষা ও কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার এই ক্ষেত্রে একাধিক বিস্তৃত পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি জনজাতিদের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যেও নেওয়া হয়েছে কার্যকর বিভিন্ন পরিকল্পনা, যার মধ্যে অন্যতম ‘মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা’।
বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ‘মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা’র আওতায় লাভার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তৃতীয় পর্যায়ে সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই যোজনার মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪,১০০ জন লাভার্থী সরাসরি সুবিধা লাভ করবেন। তিনি আরও জানান, জনজাতি সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*