প্রাক্তন টিটিএএডিসি চেয়ারম্যান শান্তি রঞ্জন রিয়াংকে শেষ শ্রদ্ধা জানালেন প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || প্রাক্তন টিটিএএডিসি (TTAADC) চেয়ারম্যান শান্তি রঞ্জন রিয়াংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ। তিনি আগরতলার জিবিপি হাসপাতালে গিয়ে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার হাসপাতালে উপস্থিত হয়ে তিনি শান্তি রঞ্জন রিয়াংয়ের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে ধৈর্য ধরার আহ্বান জানান।
প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা বলেন, শান্তি রঞ্জন রিয়াং ছিলেন একজন নিবেদিতপ্রাণ জননেতা, যিনি দীর্ঘদিন ধরে জনজাতি সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
উল্লেখ্য, শান্তি রঞ্জন রিয়াং টিটিএএডিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সময় পাহাড়ি এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*