চাকমাঘাটে বিজেপি মন্ডল অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল || খোয়াই জেলার তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় বিজেপির মন্ডল (বুথ) অফিসে দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারীরা অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেটিং। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*