‘আমিই জীবননির্মাতা’ কর্মশালা সফল — আত্মনির্মাণ ও সচেতন সিদ্ধান্তে নতুন ভাবনার দিশা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || Next Chapter Academy LLP-এর উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত “আমিই জীবননির্মাতা: জীবন, সিদ্ধান্ত ও আত্মনির্মাণ” শীর্ষক এক অনুপ্রেরণামূলক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মশালায় বিভিন্ন পেশা ও বয়সের বহু অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। নিজেদের জীবনকে আরও সচেতনভাবে গড়ে তোলার লক্ষ্যে তাঁরা এই সেশনে অংশ নেন। পুরো আয়োজন জুড়ে ছিল আত্মবিশ্লেষণ, গভীর চিন্তা ও বাস্তবমুখী আলোচনা, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করে।
কর্মশালার মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল— জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা ও দায়িত্ববোধ, আত্মনির্মাণের কার্যকর পদ্ধতি এবং উদ্যোক্তার মানসিকতা দিয়ে জীবনকে নতুনভাবে দেখার দিশা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বিশিষ্ট বক্তা ড. জয়ন্ত ঘোষ। তাঁর বাস্তব অভিজ্ঞতা ও জীবনদর্শন উপস্থিতদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। বক্তব্যে তিনি বলেন, “জীবনকে বদলাতে হলে প্রথমে নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস তৈরি করতে হবে।” এই বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে গভীর প্রভাব বিস্তার করে।
অংশগ্রহণকারীদের অভিমত, কর্মশালাটি শুধু অনুপ্রেরণামূলক নয়, বরং জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার একটি বাস্তব দিকনির্দেশনা দিয়েছে। অনেকে জানান, এখান থেকে প্রাপ্ত শিক্ষা তাঁরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রয়োগ করতে আগ্রহী।
আয়োজক সংস্থা NextChapter Academy LLP-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের চিন্তাশীল ও কার্যকর কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে সমাজে সচেতন নেতৃত্ব ও আত্মনির্মাণের সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*