খোয়াই পুর পরিষদ নির্বাচনে প্রচারে তুঙ্গে শাসকদল বিজেপি, ৩নং ওয়ার্ডে প্রার্থী ঝর্ণা দেব বিশ্বাসের সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান

গোপাল সিং, খোয়াই, ১৩ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। খোয়াই পুর পরিষদের মোট ১৫টি আসনেই মূলত বিজেপি ও সিপিআই(এম)-এর মধ্যে মূল লড়াই এবং ৬টি আসনে কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরোধীদের টেক্কা দিতে এবং নিজেদের জয় সুনিশ্চিত করতে সকাল থেকেই মাঠে নেমে পড়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ সকাল থেকেই খোয়াই পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী ঝর্ণা দেব বিশ্বাসের সমর্থনে এক ব্যাপক ঘর ঘর (বাড়ি বাড়ি) প্রচার ও জনসংযোগ অভিযান সংগঠিত হয়। এদিনের এই নির্বাচনী প্রচারণায় প্রার্থীর পাশাপশি স্বতঃস্ফূর্তভাবে শামিল হন বিজেপি খোয়াই জেলা কমিটির সদস্য অভিজিৎ দত্ত ভৌমিক, মণ্ডল সহ-সভাপতি প্রণব বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। এছাড়া ৩ নং ওয়ার্ডের প্রার্থী ঝর্ণা দেব বিশ্বাস নিজে উপস্থিত থেকে এলাকার সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে পাড়ায় পাড়ায় ভোট প্রার্থনা করেন। ওয়ার্ডের প্রতিটি ভোটারের বাড়ি ঘুরে আগামী ২৭শে নভেম্বর পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তাঁরা। প্রার্থীর পক্ষে এই প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*