উমাকান্ত ময়দান থেকে ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম ও নির্বাচনী সামগ্রী, চূড়ান্ত পর্যায়ে পৌর নির্বাচনের প্রস্তুতি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর || রাজ্যের পৌরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত পর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি। আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর উমাকান্ত ময়দান থেকে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা ইভিএমসহ ভোটগ্রহণের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হন। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকর্মীদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এদিন উমাকান্ত ময়দান থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ এবং ভোটগ্রহণের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ডাঃ বিশাল কুমার। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি স্তরে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*