নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলার উন্নয়নে নাগরিকদের ভোটদানের আহ্বান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সকালে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ভোটদান শেষে তিনি এই নির্বাচনকে গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে উল্লেখ করেন।
সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাষ্ট্র নির্মাণের এই মহান গণতান্ত্রিক উৎসবে আগরতলা পুর নিগম নির্বাচনের পবিত্র মুহূর্তে ভোটদানের মাধ্যমে তিনিও অংশীদার হয়েছেন। প্রিয় আগরতলা শহরের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
পাশাপাশি শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে সমস্ত নাগরিককে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তাঁর বক্তব্যে উঠে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*