তেলিয়ামুড়ার গৌরাঙ্গটিলায় বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল স্বর্ণালংকার, ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকারও বেশি

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ নভেম্বর || শনিবার পরন্ত বিকেলে তেলিয়ামুড়া থানাধীন গৌরাঙ্গটিলা এলাকায় বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা রাজ নারায়ণ দেবনাথের বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরের পেছনের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে এই ঘটনায় ৫০ হাজার টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাড়িতে চুরির বিষয়টি সামনে আসতেই এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*