যাএী সংখ্যা কমলেও, ঝামেলা কমেনি অটোর যাএীদের

Untitled-3দেবজিত চক্রবর্তী, আগরতলা,০৩ সেপ্টেম্বর ।।   রাজ্যের পরিবহন মন্ত্রীও অটো নিয়ে বিগত বেশ কিছু সময় অস্বস্তিতে ছিলেন। যাএী সংখ্যা, যাএী ভাড়া নিয়ে সাম্প্রতিক সময়ে অটো বনাম সাওয়ারীদের মধ্যে কয়েক প্রস্থ বিব্রতকর ঘটনা হয়েছে। অবশেষে মহামান্য আদালতের নির্দেশ পালনে প্রশাসন কঠোর নির্দেশ জারী করেছে। ৩+১ অর্থাৎ সাওয়ারী তিন আর ড্রাইভার- এই অংকেই চলবে অটো। কিন্তু অটো চালনার ভাড়া সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশিকা না থাকায় যাএীরা পড়েছেন মহাসংকটে। খুচরোর আকালের মধ্যেই কোথাও ৭টাকা, কোথাও ১০টাকা বা কোথাও ১২টাকা নিচ্ছে অটো চালক। এই ভাড়া ইউনিয়ন কিংবা প্রশাসন কর্তৃক নির্ধারিত কিনা এই নিয়ে ঝামেলার ইতি হয়নি। বিভিন্ন রুটে যাএীরা যখন ভাড়া বৃদ্ধির কাগজ দেখতে চাইছেন তখন অটো চালকরা সদুত্তর দিতে পারছেন না।

FacebookTwitterGoogle+Share