আন্তর্জাতিক ডেস্ক, ০৪ সেপ্টেম্বর ।। দিন যত যাচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে বিরল প্রজাতির সব ফুল, পাখি ও প্রাণী ৷ যদিও বিশ্বের বেশ কিছু জায়গায় এ মুহূর্তে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে৷
এই বিরল প্রজাতির ফুলটির নাম সেইপ্রিপেডিয়াম কালকাল্স।
এটি একটি জঙ্গলি অর্কিড ৷ আগে ইউরোপে এই ফুল প্রায় সব জায়গা্য় দেখা যেত ৷ কিন্তু এখন কেবল ব্রিটেনে এই ফুলের দেখা মেলে ৷ এই ফুল এখন এতই দুর্লভ যে একটি স্টিকের দাম প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার ৷
