দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ।। যুগের সঙ্গে তালমিলিয়ে রাজধানীতে বেশ কয়েক বছর আগে থেকেই থিম নির্ভর পূজো শুরু হয়েছে। শহরের নেতাজী প্লে সেন্টার প্রতিবছরই দুর্গা পূজোতে বিশেষ বিষয়কে থিম করে পূজোর আয়োজন করে থাকে। এবার নেতাজী চৌমূহনীর নেতাজী প্লে সেন্টার সবুজ পৃথিবীর আহ্বানে পূজোর আয়োজনে সবুজ ধ্বংশ সম্পর্কে মানুষকে সচেতন করার প্রয়াস নিয়েছে। পূজো কমিটির সেক্রেটারী দেবাশিষ সাহা “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন পরিবেশ রক্ষা, বৃক্ষ নাশ রোধ করার মতো ব্যাপারে জনগনকে সচেতন করতেই ‘Go Green’ কে থিম করা হয়েছে। ৩০ লক্ষ টাকা বাজেট, মূর্তি বানাচ্ছেন পশ্চিম বঙ্গের কাথির মৃৎ শিল্পী, আলোক সজ্জায় রয়েছে পশ্চিম বঙ্গের চন্দন নগরের শিল্পীরা।
