আপডেট প্রতিনিধি, কুমারঘাট, ১৯ জুলাই || দীর্ঘদিন ধরেই কুমারঘাটের এফসিআই খাদ্য গুদাম থেকে চাল পাচারের অভিযোগ উঠে আসছিল। কিন্তু এতদিন ধরে পাচারকারীরা এলাকার মানুষ এবং পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। কিন্তু সোমবার সাধারণ মানুষের হাতে গাড়ি সহ পাচার করা চালক আটক হল। ঘটনার বিবরণে জানা যায়, এদিন দুপুরে কুমারঘাট রথিয়া বাড়ি ট্রাক সেন্টিগ্রেড এলাকায় টি আর ০২ ৩৯১৯ নম্বরের একটি যাত্রীবাহী অটোতে করে চাল পাচারের সময় এলাকার স্থানীয়দের সন্দেহ হলে গাড়িটি আটক করে। পরে স্থানীয় এলাকাবাসীরা পাচার কাজে ব্যবহৃত গাড়ি এবং চাল কুমারঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে কুমারঘাট থানার পুলিশ সরকারি চাল পাচারের সাথে কারা কারা যুক্ত রয়েছে তাদের খুঁজে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। স্থানীয় এলাকাবাসীর দাবি সরকারি রেশনের চাল পাচারের মূল মাস্টারমাইন্ড সহ পাচার কার্যে জড়িতদের খুব শীঘ্রই গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হোক।
