দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০১ সেপ্টেম্বর ।। বহুদিন আগে ১লা সেপ্টেম্বরই জার্মানী পোল্যান্ডকে আক্রমন করে নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত করেছিল ধরনীকে, ১৯৩৯ সালের সেই কাহিনী বিশ্বের মানুষের হৃদয়ে এখনো বেঁচে আছে নারকীয় বীভৎস কান্ড হিসেবে। কখনো আধিপত্য বিস্তারে, কখনো স্বাধীনতা কামী মানুষের আন্দোলন স্তব্ধ করে দিতে প্রতিদিন রক্তাক্ত হচ্ছে পৃথিবী। বিশ্বের বর্তমান অবস্থা পরোপুরি যুদ্ধের চেহারায়। দেশে দেশে, জাতিতে জাতিতে বিদ্বেষের শেষে প্রান যাচ্ছে মানুষের। ১লা সেপ্টেম্বরকে স্মরনে রেখে পৃথিবীর বুক থেকে যুদ্ধ নামের শব্দটাকে চিরতরে মুছে ফেলে মানুষের মৃত্যু রুখতে গোটা বিশ্বের মানুষ প্রতিবাদের পথে নেমেছেন। ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও যুদ্ধ বিরোধী শ্লোগান, মানবতার আহ্বানে প্লেকার্ড, ট্যাবলো নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন সর্বস্তরের মানুষ, গোটা রাজ্যেই পালিত হয়েছে এই কর্মসূচী। মানুষের সাথেই পথ হেঁটেছেন মন্ত্রী সান্ত্রীরা।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।
