নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর ।। দুদিন ব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগীতায় যোগা ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভলিবলে ১৭ বছরের বালক বালিকা এবং যোগায় ১৪ থেকে ১৮ বছরের ছেলে মেয়েরা অংশ নেয়। এই প্রতিযোগীতায় উদ্যোক্তা আগরতলা পুর নিগম স্কুল স্পোর্টস বোর্ড পরিচালনা করেছে সুকান্ত প্লে সেন্টার। এই প্রতিযোগীতায় জীরানীয়া, মোহনপুর এবং সদর অংশ নেয়। এই প্রতিযোগীতা উপলক্ষ্যে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

রাজীব সাহার তোলা ছবি।
