দেবজিত চক্রবর্তী, আগরতলা,০৮ সেপ্টেম্বর ।। BSNL এমপ্লয়িডা ইউনিয়নের সন্মেলনের আয়োজকদের তরফে আশংকা করা হয়েছে উদারীকরনের নামে দেশের সরকার যে পথে হাঁটছে তাতে সহজেই BSNL বিলগ্নীকরনের শিকার হতে যাচ্ছে। ভারতের বৃহত্তম এই পরিষেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষত সারানোর দাবীকে উপেক্ষা করার পাশাপাশি পরিষেবা উন্নয়নের প্রশ্নেও কেন্দ্রীয় সরকার নিরুত্তাপ, উদারীকরনের থাবা থেকে BSNL-কে বাঁচানোর দাবীতে সোমবার BSNL এমপ্লয়িডা ইউনিয়নের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের সদস্যরা আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে।
