খোয়াইয়ে পদ্মফুল ফোটাতে ১৩ নং ওয়ার্ডে বিজেপির জোরদার প্রচার, সুমিতা ভট্টাচার্য্যের সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ

গোপাল সিং, খোয়াই, ১৩ নভেম্বর || আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডেই জোরদার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরই অঙ্গ হিসেবে আজ খোয়াই পৌরসভার ১৩ নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সুমিতা ভট্টাচার্য্যের সমর্থনে একটি ব্যাপক ঘর ঘর (বাড়ি বাড়ি) প্রচার অভিযান সংগঠিত হয়েছে। এদিনের এই বাড়ি-বাড়ি প্রচারাভিযানে প্রার্থী সুমিতা ভট্টাচার্য্যের সাথে স্বতঃস্ফূর্তভাবে শামিল হন খোয়াই মণ্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগসহ দলীয় অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন এলাকার সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরে আসন্ন নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে খোয়াই পুরসভার ওয়ার্ডগুলিতে শাসক দলের নেতৃত্ব ও কর্মীদের এই ধারাবাহিক জনসংযোগ স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*