আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর || আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে বেরিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) প্রার্থী, যিনি এলাকায় ‘টেনু’ নামে পরিচিত। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কর্নেল চৌমুহনী এলাকায়।
অভিযোগ, নির্বাচনী প্রচার চলাকালীন আচমকাই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। প্রতিবাদ জানিয়ে তাঁরা কর্নেল চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধে বসেন।
নির্বাচনের মুখে একজন প্রার্থীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
