আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর || আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে আরও গতি আনল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ৩২ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
প্রচারের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে ভোট প্রার্থনা করেন তিনি।
আসন্ন পুরনিগম নির্বাচনকে ঘিরে বিজেপির এই প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে ভোটারদের আরও কাছে পৌঁছনোর লক্ষ্যেই এই প্রচার অভিযান বলে মনে করা হচ্ছে।
