গোপাল সিং, খোয়াই, ১৩ নভেম্বর || আগামী ২৭শে নভেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় খোয়াই পৌর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ৪ নং বুথে বিজেপি মনোনীত প্রার্থী দেবাশীষ নাথশর্মার সমর্থনে এক নির্বাচনী বুথ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা প্রভারী তাপস মজুমদার, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাস, খোয়াই মণ্ডল সহ-সভাপতি প্রণব বিশ্বাস, মন্ডল সম্পাদক তাপস দাস, জেলা কমিটির সদস্য মাধব চক্রবর্তী ও শঙ্কু পাল এবং ৪ নং ওয়ার্ডের বিজেপি মনোনিত প্রার্থী দেবাশীষ নাথশর্মাসহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্বরা বিগত বামফ্রন্ট সরকারের আমলের বিভিন্ন ঘটনা জনসম্মুখে তুলে ধরেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজেপিকে জয়ী করার আবেদন জানান। প্রার্থী দেবাশীষ নাথশর্মা উদাত্ত কণ্ঠে ৪ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে আহ্বান জানান যেন তাঁরা আসন্ন নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাঁকে আরও একবার খোয়াইবাসীর সেবা করার সুযোগ করে দেন। প্রাক্তন পুর চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মার ওয়ার্ডে নির্বাচনী বুথ কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি খোয়াই পুর ভোটের প্রচারে নতুন গতি সঞ্চার করেছে।
