কলকাতা, ২০ সেপ্টেম্বর ।। ছাত্রদের বিরুদ্ধে ওয়েব সাইট হ্যাক করার অভিযোগ রেজিস্ট্রারের। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন আবসুর নেতা তন্তয় সাহা জানিয়েছে, “”আমাদের ছাত্ররা এতে রয়েছে কী না জানি না। যদি করে থাকে তাতে কিছু বলতে পারব না। আমরা আজকের মহামিছলের প্রস্তুতি নিচ্ছি।
সকাল ১১টা : উপাচার্য ক্ষমা চাননি। হ্যাক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট। জানালনে রেজিস্ট্রার প্রদীপ ঘোষ। তাঁর সঙ্গে কথা উপাচার্যের। আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রদীব ঘোষ।
সকাল ১০টা ৫৩ মিঃ এ উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর ক্ষমা চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল ছাত্র সংগঠন গুলি। তবে উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অনড় ছাত্র-ছাত্রীরা।
সকাল ১০টা ৪৭: যাদবপুরকাণ্ডে ক্ষম চাইলেন উপাচার্য। বিশ্ব বিদ্যালয়ের ওয়েব সাইটে তিনি লিখেছেন, “আমি দুঃখিত’ (I am sorry)।
সকাল ১০ টা ১৫: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত। ক্লাস বয়কটের সিদ্ধান্তেই অনড় রয়েছেন ছাত্রছাত্রীরা। উপাচার্যের অপসারনের দাবিতে চলছে আন্দোলন। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ সকালে গোলপার্ক থেকে মিছিল করেন শহরের বেশকয়েকটি কলেজের পড়ুয়ারা। দুপুরে নন্দন থেকে মিছিল করে রাজভবনে যাবেন যাদবপুরের আন্দোলনকারীরা। রাজ্যপালের সঙ্গে দেখাও করবেন তারা। অন্যদিকে এই ঘটনায় সোমবার পাল্টা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।
সূত্র : জি নিউজ
