যান দুর্ঘটনায় প্রান হারালো এক ব্যক্তি, আহত আরো দুই

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জানুয়ারী || ফের যান দুর্ঘটনায় প্রান হারালো এক ব্যক্তি। ঘটনা বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ জোলাইবাড়ী বাইপাস রোডে। যান দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারালো এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা যায়, টি আর ০৮ বি ১৯৩৩ নম্বরের মালবাহি গাড়ী জোলাইবাড়ী বাইপাস রোডে দাড়িয়ে গাড়ীর গ্লাস পরিষ্কার করছিলো। অপরদিকে গাড়ীর পাশে দাড়িয়ে ছিল টি আর ০৮ সি ৮৩৫২ নাম্বারের স্কুটি। এমতাবস্থায় আগরতলা থেকে আগত টি আর ০৮ বি ১৯০২ নাম্বারের মালবাহী ট্রাক এসে স্কুটির পাশে থাকা দুইজন ব্যক্তি ও টি আর ০৮ বি ১৯৩৩ মালবাহী গাড়ীর চালককে স্বজোরে ধাক্কা দেয়। টি আর ০৮ বি ১৯০২ মালবাহী গাড়ীটি ধাক্কা দেবার পর গাড়ী চালক ঘটনাস্থল থেক পালিয়ে যায়। এই দুর্ঘটনায় টি আর ০৮ বি ১৯৩৩ মালাবাহী গাড়ীর চালক সুব্রত দাস (৪০) ঘটনাস্থলে প্রান হারায়। জানা যায়, সুব্রত দাস সাব্রুম মহকুমার মনুঘাট এলাকার বাসিন্দা। স্কুটিতে থাকা দুই ব্যক্তি জোলাইবাড়ীর এম এল এ পাড়ার বাসিন্দা সুরেন্দ্র ত্রিপুরা (৩২) ও উনার সহধর্মীনি লিলেশ্রী ত্রিপুরা (৩০) গুরুতর আহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ও নিহতদের জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক গোমতী জেলা হাসাপাতালে স্থানান্তরিত করে। এই দুর্ঘটনায় সুব্রত দাস মাথায় আঘাতপ্রাপ্ত হবার ফলে মারা যায় বলে জানান জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। সুব্রত দাসের মৃতদেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*