করোনায় মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে, একদিনে রাজ্যে মৃত্যু ৭ জনের, আক্রান্ত হয় ১,১৮৫ জন, সুস্থ হয়ে উঠেন ৬০৯ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি || এবার রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭ জনের। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয় ১,১৮৫ জন। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৮,৭০৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৮৬৭ জনের আর টি পি সে আর এবং ৭,৮৪২ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ১,১৮৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ১৩.৬১ শতাংশ। এদিন ৬০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ১,১৮৫ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৪৩৮ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৫০, সিপাহীজলায় ৪১, ধলাই জেলায় ১২৮, খোয়াই জেলায় ৪৬, ঊনকোটি জেলায় ১৩১, গোমতী জেলায় ১৪৪ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ১০৭ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৭,৬১৯ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৫,৩৮৮ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৮৬,৭৪৯ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৮৫২ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*