আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল || এবার থেকে রাজ্যের এডিসি’র কর্মচারীদের সপ্তাহের একদিন পড়তে হবে ঐতিহ্যবাহী পোষাক! টি টি এ এ ডি সি’র চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি বলা হয়েছে এডিসি’র সকল কর্মচারীদের সপ্তাহের একদিন অর্থাৎ সোমবার তাদের ঐতিহ্যবাহী পোষাক পড়ে অফিস আসতে। এই নির্দেশের পর এবার থেকে টিটিএএডিসি’র চেয়ারম্যান মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য দেব বর্মণ সহ সিইএম, ডেপুটি সিইএম, এম এবং এমডিসি’দেরও দেখা যাবে জনজাতি পোষাকে।
