দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ।। দেশজুড়ে শিক্ষক সমাজকে অবনত শিরে সন্মান জানিয়েছে দেশের ছাত্র সমাজ। রাজ্যেও পালিত হয়েছে শিক্ষক দিবস। এই দিবসে দেশ তথা রাজ্যের শিক্ষার গতিধারা নিয়ে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র সঙ্গে কথা বলেছেন বোধজং বয়েজ স্কুল থেকে ২০১০ এ অবসর নেয়া শিক্ষক শৈবাল গুপ্ত।
স্বাক্ষরতাই শিক্ষা নয়, শিক্ষা হচ্ছে অসীমান্তিক। প্রকৃত শিক্ষাই মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেয়। শিক্ষক দিবসেই আক্ষেপ করে বলেছেন ৩০-৩৫ বছরের শিক্ষকতার জীবনে কেউ বলেনি সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষার কথা। প্রাথমিক শিক্ষা নিয়ে রাজ্য তথা দেশকে ভাবতে হবে যাতে একটি শিশুও শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। শিক্ষার সার্বজনীনতায় অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় কথা বলেছেন শৈবাল গুপ্ত। সারা দেশে একই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু অত্যন্ত অপরিহার্য মনে করেন তিনি।
“নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তরফে প্রশ্ন ছিল শিক্ষক দিবসে একজন প্রাক্তন শিক্ষকের মূল্যায়ন কি বলছে ?
উত্তরে শৈবাল গুপ্ত বলেছেন উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা শিক্ষায় অনেক এগিয়ে, এই আত্মতুষ্টি সব বিনষ্ট করে দিতে পারে। শিক্ষক নিয়োগে সর্রবগ্রে মেধার গুরুত্ব দেয়া উচিত ভবিষ্যৎ প্রজন্ম তৈরীর স্বার্থে। সবশেষে রাজ্যের শিক্ষার হাল নিয়ে প্রাক্তন শিক্ষক শৈবাল গুপ্ত বলেছেন শিক্ষায় চুড়ান্ত স্থানে পৌছুতে গেলে শিক্ষকদের নিষ্ঠা, আত্মত্যাগ করতে হবে। যার ঘাটতির কথা বলেছেন তিনি। হালের শিক্ষা ব্যবস্থায় বানিজ্য করনের জন্য শিক্ষা ব্যবস্থাই দায়ী বলে অভিমত ব্যক্ত করেছেন প্রাক্তন এই শিক্ষক।
নিজস্ব ছবি।
