দেবজিত চক্রবর্তী, আগরতলা,০৬ সেপ্টেম্বর ।। শনিবার সকাল ১১টা নাগাদ শহরতলীর সুভাষ পল্লীতে দিলীপ দেব নামে এক ব্যক্তির পুকুরে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে এলাকার উষা সাহার পুকুরে দিলীপ দেবকে জলে ভাসতে দেখে পুকুর পাড়ে উৎসুক মানুষের ভীর জমে যায়। অনেকেই বলছেন মৃত দিলীপ দেব প্রায় সময়ই মদ্যপান করতেন। উন্নয়ন সংঘ এলাকার ফনি দেবের বড় ছেলে দিলীপ দেবের এহেন মৃত্যুর পেছনে নেশাসক্ত হয়ে স্নান করার সময়ে মৃত্যু হতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী। পুলিশী ময়না তদন্তেই প্রকাশ হবে দিলীপ দেবের পুকুরের জলে ডুবে মৃত্যুর কারন।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।
